ফ্রেশারদের চাকরি দিচ্ছে চালডাল
যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী কমপক্ষে ১ বছরের অভিজ্ঞ কিংবা ফ্রেশারকে কোয়ালিটি কন্ট্রোলার অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছে চালডাল লিমিটেড। দুই পদে ফুলটাইম কর্মী নিয়োগ দিতে ২৯ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২০ থেকে ২৮ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রার্থির পণ্যের গুণমান নিয়ন্ত্রণের সাথে প্রাসঙ্গিক নির্দিষ্ট সরঞ্জাম এবং সরঞ্জাম ব্যবহারে দক্ষতা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন বিষয়ে দক্ষতা বাড়তি যোগ্যাতা হিসেবে ধরা হবে। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। কর্মস্থল কক্সবাজারের উখিয়া। মাসিক বেতন পাবেন ২০,০০০ থেকে ২৮,০০০ টাকা। এছাড়াও টি/এ. মোবাইল ফোন বিল ও বছরে ২টি উৎসব বোনাস পাবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।





